দাঁতাল হাতির তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা থেকে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লক এ গিয়ে হাজির হয় রামলাল নামক একটি দাঁতাল হাতি। বৃহস্পতিবার দুপুর থেকেই খাবারের সন্ধানে বিভিন্ন গ্রামে ঢুকে সে তাণ্ডব চালায় ।শুক্রবার ভোররাতে শালবনি ব্লকের বিষ্ণুপুর ও সারসবেড়িয়া গ্রামে ঢুকে একের পর এক বাড়ি ভাঙচুর করে এবং কয়েকটি দোকান ভেঙে তছনছ করে দেয়।প্রায় সাত টি বাড়িতে ও পাঁচটি দোকানে ঢুকে রামলাল তাণ্ডব চালায়।
হাতির গর্জনে ঘুম ভেঙে যায় ওই দুটি গ্রামের গ্রামবাসীদের। এরপর গ্রামবাসীরা এক জোট হয়ে রামলাল কে ওই এলাকা থেকে স্থানীয় জঙ্গলের দিকে তাড়ায়। সেই সঙ্গে বিষয়টি তারা স্থানীয় বন দফতর কে জানায়। যেভাবে রামলাল বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় গিয়ে তাণ্ডব শুরু করেছে তাতে শালবনি ব্লকের জঙ্গল লাগুয়াগ্রাম গুলির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
বন দফতরের পক্ষ থেকে রামলাল যাদের ঘরবাড়ির ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
চাষের সময় রামলাল যেভাবে শালবনি ব্লক জুড়ে রামলাল যে ভাবে তাণ্ডব শুরু করেছে তাতে ওই এলাকার বাসিন্দারা ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ।তাই রামলাল কে অন্যত্র পাঠানোর জন্য গ্রামবাসীরা বনদপ্তর এর কাছে আবেদন জানিয়েছেন।

Post a Comment